ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
দলীয় শৃঙ্খলা ও ঐক্যের বার্তা দিয়েছেন বিএনপি নেতা

মনোনয়ন না পেলেও ধানের শীষেই অটল, ঐক্যের বার্তা আনিসুল হকের।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : দলীয় চূড়ান্ত মনোনয়ন না পেলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আনিসুল হক।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, মনোনয়ন প্রক্রিয়ায় কেবল প্রার্থীর নাম পরিবর্তন হয়েছে, আদর্শ কিংবা লক্ষ্য নয়।
“আমার পরিবর্তে আমাদেরই সহযোদ্ধা কামরুজ্জামান কামরুল মনোনয়ন পেয়েছেন। শুরু থেকেই আমাদের অবস্থান স্পষ্ট—ধানের শীষ যার হাতে থাকবে, আমরাই তার শক্তি হবো,” বলেন তিনি।
দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে আনিসুল হক বলেন,
“আমি একজন সাধারণ বিএনপি কর্মী। দল ও দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তা হৃদয় থেকে গ্রহণ করেছি।”
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, মামলা ও দমন-পীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন,
“ব্যক্তির চেয়ে দল বড়—এই বিশ্বাস নিয়েই রাজনীতি করি। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমি সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো।”
নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,
“আমরা সবাই একসঙ্গে কাজ করে এই আসনে ধানের শীষকে বিজয়ী করবো এবং সেই বিজয় আমাদের নেতা তারেক রহমানের হাতে তুলে দেবো, ইনশাআল্লাহ।”
তার এমন বক্তব্যে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। তৃণমূল নেতাদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের এই ঐক্যবদ্ধ অবস্থানই আসন্ন নির্বাচনে ধানের শীষের শক্ত ভিত গড়ে তুলবে।
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

দলীয় শৃঙ্খলা ও ঐক্যের বার্তা দিয়েছেন বিএনপি নেতা

মনোনয়ন না পেলেও ধানের শীষেই অটল, ঐক্যের বার্তা আনিসুল হকের।

আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬