ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাঁচ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন – ধর্ম উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের কেন্দ্রস্থলে এ স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগের অধীনে এ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। মাদার্শা, এওচিয়া, কাঞ্চনাসহ সংলগ্ন এলাকার কোনো নারীর গর্ভকালীন সেবা, নিরাপদ ডেলিভারি  কিংবা শিশু ও বযস্কদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদানের কোনো ব্যবস্থা নেই। সে বিবেচনায় এ এলাকার মিলনকেন্দ্র হিসেবে বিবেচিত দেওদীঘিতে ইসলামিক মিশন সেন্টার স্থাপন করা হচ্ছে। অবকাঠামো নির্মাণের জন্য পাঁচকোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেওয়া হবে এবং দ্রুততম সময়ে ভবন নির্মাণ শুরু হবে।

ইসলামিক মিশনের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরে উপদেষ্টা বলেন, এ হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার, এজজন নার্স, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ও একজন কম্পাউন্ডার থাকবে। পর্যাপ্ত ওষুধের সরবরাহ করা হবে। মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসকের কাছ থেকে ব্যবস্থাপত্র পাওয়া যাবে। এখানে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থাকবে। এছাড়া, এ মিশনের অধীনে চতুর্দিকে ১০টি মসজিদে সকালে কুরআন শিক্ষা দেওয়া হবে। এখানে একটি মাতৃসদন স্থাপনের পরিকল্পনা কথা জানান উপদেষ্টা।

ড. খালিদ বলেন, আগামী মাসে নির্বাচন, যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব। আমি রাষ্ট্রীয় দায়িত্বে না থাকলেও আমার হাতে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের( স্বাস্থ্যকেন্দ্র) উন্নয়নে আজীবন চেষ্টা করে যাব। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান। হ্যাঁ ভোটে সীল মারলে পরিবর্তন আসবে।

ড. খালিদ আরো বলেন, যতদিন দায়িত্বে ছিলাম রাত-দিন পরিশ্রম করেছি। গত ১৮ মাসে দায়িত্ব পালনকালে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন উপদেষ্টা। তিনি হাসপাতালটিকে পূর্ণতা দানে সকলের দোয়া কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইফার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ তৌহিদুল আনোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগরে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ড হতে দেয় দুস্থ-অসহায় ব্যক্তিদের মাঝে যাকাতের চেক তুলে দেন। এছাড়া, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে স্বাবলম্বী প্রকল্পের অধীনে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ছাগল বিতরণ করেন।

শেষে উপদেষ্টা নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, পথশু চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকার শীতার্ত গরীব-দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাঁচ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন – ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০১:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬