ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে এম. শহিদকে তাঁর পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

সুনামগঞ্জ জেলা যুবদল নেতা এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাঁকে তাঁর পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এম. শহিদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এম. শহিদকে অভিনন্দন ও শুভকামনা জানান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এম. শহিদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন বহিষ্কৃত থাকলেও এলাকার সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। জনগণের সেই ভালোবাসা ও সমর্থন আজীবন স্মরণ করবেন বলে জানান।
তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমানসহ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি।
জনপ্রিয় সংবাদ

তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে এম. শহিদকে তাঁর পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

সুনামগঞ্জ জেলা যুবদল নেতা এম. শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার।

আপডেট সময় ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬