ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
স্বতন্ত্র প্রার্থী জনতার মাঝে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কালিগঞ্জের  কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ গাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, গ্রামডাক্তার সুশান্ত ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক  চেয়ারম্যান মাহবুবর রহমান প্রমুখ।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।

ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনারা বিপুল সংখ্যক মানুষ ফুটবল প্রতীকের জনসভায় উপস্থিত হয়েছেন তার কারণ আমি স্বতন্ত্র প্রার্থী, আমি আপনাদের প্রার্থী। আপনারা ন্যায়ের পক্ষে, আপনারা সত্যের পক্ষে। আপনাদের প্রধান উদ্দেশ্য সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষের মুখে হাসি ফুঁটানো। আপনাদের উপস্থিতি প্রমাণ করে মানুষের প্রতি মানুষের ভালবাসা, মানবিকতা, সামাজিক মূল্যবোধ এখনও বিদ্যমান। কৃষ্ণনগর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের প্রতি হুশিয়ারী জানিয়ে তিনি বলেন, কোনো সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজির খবর পেলে এরকম সমাবেশ করে সম্মিলিতভাবে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা নিজেদের মূল স্রোতের বাইরের মানুষ ভেবে থাকেন। আপনারা দয়া করে এমনটি আর ভাববেন না। সবাই আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দিবে। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা আমার বুকে মধ্যে আছেন, আগামীতেও থাকবেন। আমাকেও আপনাদের বুকের মধ্যে রাখবেন।##

ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে জনসভায় বক্তব্য রাখেন সতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম।

জনপ্রিয় সংবাদ

মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে

স্বতন্ত্র প্রার্থী জনতার মাঝে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল

আপডেট সময় ০১:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬