ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী যুগল বিগ্রহ অনুষ্ঠান উদযাপন প্রসঙ্গে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৬৩২ বার পড়া হয়েছে
ঢাকা, ২৪ আগস্ট ২০২৪ (শনিবার): গতকাল (২৩ আগস্ট ২০২৪) দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ‘যুগল বিগ্রহ’ অনুষ্ঠান আয়োজন করা হয়। সনাতন হিন্দু ধর্মীয় প্রথা অনুযায়ী এই দিন কান্তজিউ মন্দির হতে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি নদীপথে দিনাজপুর শহরস্থ রাজবাড়ীতে স্থানান্তর করা হয়। এসময় হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ এবং সামরিক – আধাসামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ‘যুগল মূর্তি’ কান্তজিউ মন্দির ঘাট ত্যাগ করে। মোট ২০টি জলযান ৩৭টি ঘাট অতিক্রম করে ১৯৪০ ঘটিকায় দিনাজপুর শহরের সাধুর ঘাটে পৌঁছায়। পরবর্তীতে মূর্তিটি সড়কপথে দিনাজপুর শহরের রাজবাড়ীতে পৌঁছায়। উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নের জন্য ৬৬ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোতায়েন ছিলেন। বিভিন্ন ঘাটসমূহের নিরাপত্তা বিধান ছাড়াও সেনাসদস্যরা তিনটি স্পিড বোট ও তিনটি ট্রলার যোগে নদীপথে টহলের মাধ্যমে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। অনুষ্ঠান সম্পর্কিত সকল স্থানে সেনাবাহিনীর উপস্থিতি সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের মধ্যে স্বস্তি এবং আস্থা নিশ্চিত করে। উক্ত অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যগণ নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার পাশে দাঁড়াবো – এটাই সেনাবাহিনীর প্রত্যাশা।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী যুগল বিগ্রহ অনুষ্ঠান উদযাপন প্রসঙ্গে

আপডেট সময় ০৭:৩১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪