ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি।
সচেতনতার অভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা; স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন, সামান্য ক্ষয়ক্ষতি

মধ্যনগরের বাঙ্গালবিটা গ্রামে সাপের গর্তে আগুন দেওয়ার চেষ্টায় বসতঘরে অগ্নিকাণ্ড।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৫ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় সাপ তাড়ানোর উদ্দেশ্যে আগুন দেওয়ার সময় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনা ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে, বাঙ্গালভিটা বঙ্গবন্ধু বাজারের পূর্ব পাশে মেইন রোডসংলগ্ন সুলতান সাংমার বাড়িতে।
ভুক্তভোগী সুলতান সাংমা জানান, তার ঘরের ভিতরে একটি সাপের গর্ত ছিল। সাপ তাড়ানোর জন্য তিনি গর্তে আগুন দেন এবং কিছুক্ষণ ঘরের বাইরে অবস্থান করেন। পরে ফিরে এসে দেখেন, আগুন ঘরের ভিতরে ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশীরা এবং পার্শ্ববর্তী বাঙ্গালভিটা বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্যও আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে আগুনে ঘরের কিছু অংশ পুড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় চাঞ্চল্য প্রকাশ করেন এবং সচেতন মহল সবাইকে পরামর্শ দেন, এমন ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নেওয়ার।
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

সচেতনতার অভাবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা; স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন, সামান্য ক্ষয়ক্ষতি

মধ্যনগরের বাঙ্গালবিটা গ্রামে সাপের গর্তে আগুন দেওয়ার চেষ্টায় বসতঘরে অগ্নিকাণ্ড।

আপডেট সময় ১২:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬