ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
মধ্য গাজা ও গাজা সিটিতে বিমান হামলায় প্রাণহানি, পশ্চিম তীরে নতুন নিয়ম অনুমোদনে আন্তর্জাতিক উদ্বেগ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) মধ্য গাজায় ইসরায়েলি হামলায় ৩ জন ফিলিস্তিনি নিহত হন। এর আগে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হন।

এদিকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বাহিনীর অভিযান, গ্রেপ্তার ও হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের তৎপরতাও চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও বাড়াতে নতুন নিয়ম অনুমোদন করেছে। আন্তর্জাতিক মহলে এ সিদ্ধান্তকে পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃত্ব বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিশ্বব্যাপী সমালোচনা বাড়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীর দখল (অ্যানেক্সেশন) করার বিরোধিতা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

এদিকে রাফাহ সীমান্ত দিয়ে গাজা উপত্যকায় ষষ্ঠ দফায় ৪০ জন প্রত্যাবর্তনকারী প্রবেশ করেছেন।
প্রসঙ্গত, অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৭২,০৩২ জন নিহত এবং ১,৭১,৬৬১ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ৭ অক্টোবর ২০২৩ সালের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে বন্দি করে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মধ্য গাজা ও গাজা সিটিতে বিমান হামলায় প্রাণহানি, পশ্চিম তীরে নতুন নিয়ম অনুমোদনে আন্তর্জাতিক উদ্বেগ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন

আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬