ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন
হাতে হাতে বিতরণ নয়, এখন থেকে প্রশিক্ষণ ভাতা পৌঁছাবে সরাসরি ডিজিটাল মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবার লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগ

প্রশিক্ষণ ভাতা বিতরণে বিকাযুব উন্নয়ন অধিদপ্তরেরশ ও রকেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় দুই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠান বিকাশ এবং রকেট-এর সাথে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিকাশ ও রকেটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব বলেন, বিকাশ ও রকেট সরকারের বিভিন্ন পর্যায়ের সেবায় অংশীদার হিসেবে কাজ করছে। আজকের এই উদ্যোগটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে হাতে হাতে ভাতা বিতরণের ক্ষেত্রে যে অব্যবস্থাপনা বা অপব্যবহারের ঝুঁকি থাকত, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তা সম্পূর্ণ দূর হবে। এর ফলে প্রশিক্ষণার্থীদের কাছে দ্রুততম সময়ে সরাসরি টাকা পৌঁছে যাবে এবং সরকার ও জনগণের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি যুব ঋণ, ক্রীড়া বৃত্তি এবং চিকিৎসা ভাতাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে।

বিকাশ-এর চিফ কমিউনিকেশন অফিসার জানান, বর্তমানে প্রায় ৮ কোটি ইউনিক গ্রাহক নিয়ে বিকাশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সফলভাবে কাজ করছে। তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ডাচ-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন বলেন, রকেট সারা দেশে প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে এবং এটি একটি অত্যন্ত নিরাপদ মাধ্যম। যুব উন্নয়নের এই মহতী উদ্যোগে আমরা একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার করছি।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হাতে হাতে বিতরণ নয়, এখন থেকে প্রশিক্ষণ ভাতা পৌঁছাবে সরাসরি ডিজিটাল মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবার লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগ

প্রশিক্ষণ ভাতা বিতরণে বিকাযুব উন্নয়ন অধিদপ্তরেরশ ও রকেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় ০২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬