ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

নিলয় আলমগীর মুখ খুললেন আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৬৭ বার পড়া হয়েছে

দেশের নানা ইস্যুতে সরব থাকতে দেখা যায় অভিনেতা নিলয় আলমগীর। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে কথা বলেছেন এই অভিনেতা। এবার তিনি মুখ খুললেন আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে। সম্প্রতি ঘটেছে দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য ফাউন্ডেশনটি সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।  ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে এই ১০০ কোটি টাকার মাইলফলক পার হয়েছে। শায়খ আহমাদুল্লাহ বলেন, সর্বমোট ১ লাখ ৬০ হাজার পরিবারের জন্য খাবারের আয়োজনসহ আরও ৫ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওপর সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। যে কারণে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে নিজের একটি প্রস্তাবের কথা জানিয়েছেন এ অভিনেতা। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিলয় আলমগীর বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনকে মানুষ কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, যে মাত্র অল্প কয়েকদিনে ১০০ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র বন্যার্তদের সাহায্যের জন্য।’ নিলয় আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যদি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে হাসপাতাল বানানোর প্রজেক্ট নিতো তাহলে কেমন হতো। যেখানে সুচিকিৎসার ব্যবস্থা থাকবে এবং সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রীতে চিকিৎসার ব্যবস্থা থাকবে। আমার মনে হয় সবাই মিলে সহযোগিতা করলে এটাও সম্ভব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

নিলয় আলমগীর মুখ খুললেন আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে

আপডেট সময় ০৪:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪