ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে Logo দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান Logo দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

যৌথ বাহিনীর অভিযানে জেনেভা ক্যাম্প হতে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১৩ বার পড়া হয়েছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ (রবিবার): আজ (২৯ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশ সেনাবাহনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এর সমন্বয়ে রাজধানীর মোহাম্মদপুরস্থ জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানকালে ০২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ০৬টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি রামদা, ০৮টি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার , ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও, শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা’সহ ৩১ জন দুর্বৃত্ত ও ০৩ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে থানা ও পুলিশ এর নিকট হতে লুট করা অস্ত্র দিয়ে জেনেভা ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত।

যৌথ বাহিনীর অভিযানে জেনেভা ক্যাম্প হতে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার

আপডেট সময় ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪