ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে Logo কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ Logo কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর Logo চিফ হুইপ এর কাজ কি? Logo সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর – আখতার হোসেন

পিরোজপুরের ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে অপহরণে অভিযোগ 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

গাজী এনামুল হক লিটন। পিরোজপুরের ইন্দুরকানীতে তামান্না আক্তার নামে ষষ্ঠ শ্রেণিতে পড়া এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে । তামান্না আক্তার(১১) ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ইসাহাক তালুকদারের মেয়ে। অপহৃত ছাত্রীর মা হাজেরা বেগম ও স্থানীয়রা জানান, ‘আমার মেয়ে তামান্না আক্তার ঘোষেরহাট বি. জি.এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাদরাসায় আসা-যাওয়ার পথে দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী(২৬) মেয়েকে উত্ত্যক্ত করত। এ নিয়ে রিদয়ের বাবা-মায়ের কাছে এক মাস আগে অভিযোগ দেওয়া হয়। এরপরও সে আমার মেয়েকে বিরক্ত করত। পরে গত সোমবার তামান্না মাদরাসায় যাওয়ার পথে রিদয় সহ কয়েকজন যুবক রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যায়। তারপরে রিদয় মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে ফোনে দু’লক্ষ টাকা চাঁদা দাবি করে। থানার আশ্রয় চেয়েও চারদিন ধরে মেয়ে উদ্ধার করা সম্ভব হয়নি।   মাদ্রাসার সুপার শাহ-আলম জানান, মাদ্রাসায় আসার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু বাড়িতে তাঁদের কাউকে খোঁজ পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর স্বজনদের আইনগত পদক্ষেপ নিতে বলেছি। ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগে ছেলের বাবাকে থানায় আনা হয়েছিল। পরে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা স্বার্থে তাকে ছেড়ে হয়। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী

পিরোজপুরের ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে অপহরণে অভিযোগ 

আপডেট সময় ০৬:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫