ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন

কালিগঞ্জে পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহনকারী ২৮জন কিশোরকে পুরুস্কার বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ পৌষের শৈতপ্রবাহের এই সময়ে মহল্লার শিশু কিশোরদের মসজিদ মুখি করতে মহতি উদ্যোগ গ্রহণ করে সাড়া ফেলেছেন কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর বটতলা জামে মসজিদের নিয়মিত মুসুল্লিসহ সফল যুবকেরা।প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহের প্রতিযোগীতায় অংশগ্রহন করে ২৮ জন শিশু কিশোর। এদেরমধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায়, শৃঙ্খলা, ভদ্রতা, আচারণে প্রতিযোগীতায় পৃথক ৪ জনকে বিশেষ পুরুস্কার (পাঞ্জাবী) ও সকলকে একটি করে টুপি প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী-২৫) ফজরের নামাজবাদে আনুষ্ঠানিক ভাবে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আবু বাক্কার মোড়লের সভাপতিত্বে ও স্থানীয় সফল যুবক এবং উদ্যোক্তা শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি, ইকরা তা’লীমুল কুরান নুরানি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বিশেষ অতিথি ছিলেন অত্র জামে মসজিদের ঈমাম মাওলানা জহুরুল ইসলাম, মাদ্রাসা কমিটির সেক্রেটারী ইজ্জত আলী মোড়ল, স্থানীয় সফল যুবক ও উদ্যোক্তা হেলাল উদ্দিন প্রমুখ। অদ্য হতে আবারও একমাসের প্রতিযোগীতা শুরু হয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য হলো মহল্লা বা গ্রামের ৭ বছর থেকে ১৫ বছর বয়সী ছেলেদের মসজিদ মুখি করার পাশাপাশি নামাজি ও সৎ চরিত্রবান হিসাবে গড়ে তোলা। পুরুস্কার বিতরণে সহযোগিতায় ছিলেন এম হাফিজুর রহমান শিমুল, মাওলানা জহুরুল ইসলাম, শেখ আকরাম হোসেন, দিদারুল ইসলাম রনি, আনোয়ারুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

কালিগঞ্জে পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহনকারী ২৮জন কিশোরকে পুরুস্কার বিতরণ

আপডেট সময় ০৫:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫