ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ। Logo মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা; ডিবি ও সিটিটিসির যৌথ অভিযানে গ্রেফতার এক Logo ঈদের ছুটিতে জরুরি সেবা দিতে গিয়ে আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের – প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম Logo কুমিল্লা রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষ: প্রধানমন্ত্রীর শোক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নির্দেশ। Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানিতে কৃষিমন্ত্রীর গভীর শোক Logo হতে ০১টি দেশীয় পিস্তলসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ Logo মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষ, নিহত ১২, কারন অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পৃথক তদন্ত কমিটি গঠন। Logo সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর পক্ষ থেকে মধ্যনগরবাসীকে ঈদের শুভেচ্ছা।

কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত হয়ে সেনাপ্রধান ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, চলমান এ প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশের যে কোন কল্যাণময় কাজে নিজেকে সচেষ্ট রাখার কথাও জানান সেনা প্রধান। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এসময় আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহবান জানান তিনি। সেনাপ্রধানকে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে কর্ণেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রেজিমেন্টের জেষ্ঠ্যতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাষ্টার ওয়ারেন্ট অফিসার।  রেজিমেন্টের ১৭তম  কর্ণেল অব দি রেজিমেন্ট হিসাবে তাকে নির্বাচিত করার সংশ্লিষ্ট সকলকেও ধন্যবাদ জানান সেনাপ্রধান। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৯২৪ জন সদস্যের আত্মউৎসর্গ কথা স্মরণ করে মুক্তিযুদ্ধে রেজিমেন্টের গৌরবময় ভূমিকা তুলে ধরেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই

কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

আপডেট সময় ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫