ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের Logo কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

ভারতে ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।  কর্ণাটকের রামমূর্তির কালকেরে লেকের কাছ থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহত তরুণীকে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে হত্যা করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন ওই তরুণী। ২৪ জানুয়ারি সকালে স্থানীয়রা নির্জন এলাকায় তাঁর মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।  নির্যাতিতা একজন বিবিএমপি (বেঙ্গালুরু পুরসভা) সাফাই কর্মীর স্ত্রী ছিলেন। স্বামী ও তিন সন্তানের সাথে শহরেই থাকতেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘নিহত মহিলা বাংলাদেশি নাগরিক। তিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তাঁর স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছেন। ২৩ জানুয়ারি ওই মহিলা তাঁর সহকর্মীকে বলেছিলেন যে তাঁর কিছু ব্যক্তিগত কাজ রয়েছে এবং তাই কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হতে পারে। তাই তরুণীর সহকর্মীকে তাঁকে ছাড়াই চলে যেতে বলেছিলেন। কিন্তু এরপর অনেক রাত পর্যন্ত তরুণী বাড়ি না ফেরায় সেই রাতেই রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর স্বামী।’ ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর দেহ পাওয়া যায়। দেখা যায়, পাথরের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। বাকবিতণ্ডার জেরে খুন হয়ে থাকতে পারে। আমরা ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) ধারায় একটি মামলা দায়ের করেছি। নির্যাতিতা মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। আমরা সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা

আপডেট সময় ০৮:১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫