ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন: আব্দুস সালাম পিন্টু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হাসান, গোপালপুর ।। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষির উন্নয়নের জন্য কাজ করে গেছেন, তারই ধারাবাহিকতায় আগামীতে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য দেশনেতা তারেক রহমান সাহেব এই উদ্যোগ গ্রহণ করেছেন। বিভিন্ন এলাকায় আলোচনার মাধ্যমে তাদের সমস্যা ও সমাধানের প্রক্রিয়া উদ্ভাবনের জন্য এই সম্মেলনগুলো করে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারি নাই, কারাগার থেকে বের হওয়ার পর থেকেই আমি অসুস্থ অবস্থায় আছি। এলাকায় আসতে পারি নাই এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বাংলাদেশের জনগণ , এলাকার জনগণ আল্লাহর কাছে দোয়া করছেন। মা বোনেরা আমার রোজা রেখেছেন , দোয়া করেছেন। তাদের দোয়া কবুল হবার কারণেই আজকে আমরা মুক্ত হয়েছি। তা না হলে এই জায়গা থেকে মুক্ত হবার কোন সম্ভাবনা ছিলোনা। আমি বার বার আল্লাহতায়ালার কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। আপনাদের মাঝে আসার মতো তৌফিক দিয়েছেন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে; আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু মুঠোফোনে এসব কথা বলেন। সোমবার (২৭ জানুয়ারী) বেলা ১২টায়, হাদিরা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কৃষকের এসময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে অংশ নেন। উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দীপু হায়দার খান, বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি), গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা শাহজাহান ভিপি, শহর কৃষক দলের সভাপতি আব্দুস সালামসহ হাদিরা, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু । সমাবেশে উপস্থিত কৃষকগণ জানান, উচ্চ মূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ কিনে চাষাবাদ করে, ফসল বিক্রির টাকায় তাদের খরচ উঠে আসে না। দ্রুত সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণের দাম কমানোর দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন: আব্দুস সালাম পিন্টু

আপডেট সময় ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫