ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

‘লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ’ গানে মুখরিত ময়মনসিংহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

‘লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ’ গানে মুখরিত হয় বৃহস্পতিবারের ময়মনসিংহ নগরী।

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এ দিন সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সুসজ্জিত ট্রাকে সঙ্গীতশিল্পীরা ময়মনসিংহ সদর উপজেলা থেকে সঙ্গীত পরিবেশন শুরু করে দুপুরে জেলা পরিষদের সামনে এসে পৌঁছায়। এসময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিভাগীয় নগরীতে সঙ্গীতানুষ্ঠান উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, ভ্রাম্যমাণ এ সঙ্গীতানুষ্ঠান ময়মনসিংহের মানুষের মাঝে তারুণ্যের জয়গান পৌঁছে দিচ্ছে। শিল্পীরা তাদের গানে নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজের ত্যাগ-তিতিক্ষা ও স্বপ্নের কথা তুলে ধরছেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, সহকারী তথ্য অফিসার রুকুনুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এরপর জেলা প্রশাসন কমপ্লেক্স হয়ে ভ্রাম্যমাণ লাল-সবুজ ট্রাকে সঙ্গীতদল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, কাঁচিঝুলি মোড়, ব্রিজ মোড়, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, খাগডহর, রহমতপুর বাইপাস, ত্রিশাল বাসস্ট্যান্ড, ঢাকা বাইপাস, দীঘারকান্দাসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে দিনব্যাপী তারুণ্যের গান পরিবেশনকালে জনমনে ব্যাপক উদ্দীপনা সঞ্চার হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

‘লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ’ গানে মুখরিত ময়মনসিংহ

আপডেট সময় ০৪:০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫