ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

গাছ না কেটে এর মুল্য দেওয়া যেতে পারে: ভূমি উপদেষ্টা 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: ভূমি অধিগ্রহণে সামাজিক বানায়নের গাছ যতদূর সম্ভব মেয়াদপূর্ণ হলেই  না কেটে এর মূল্য নির্ধারণ করে উপকার ভোগীদের দেওয়া যেতে পারে। সড়কের পাশের গাছগুলো রোপন, পরিচর্যায়  তাঁদের একটা  ভূমিকা  থাকে।  গাছগুলো তাদের উপকারে লাগে বেশি। স্থানীয়রা আন্তরিক না হলে এসব গাছ রক্ষা করা কঠিন বলেন,ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।  আজ(সোমবার)মন্ত্রণালয়ের  সভাকক্ষে অনুষ্ঠিত ১৪৫ তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় তিনি এসব কথা বলেন। ভূমি উপদেষ্টা বলেন, ঢাকা শহর বাঁচাতে  পাতাল রেল অত্যন্ত প্রয়োজন। পাতাল রেল ঢাকার যানজট হ্রাস করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি আরো বলেন,  জনস্বার্থে তাৎক্ষণিক প্রয়োজনে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ভূমি মালিকরা যেনো ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার না হন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ন্যায্যতা থেকে বঞ্চিত না হন।  সভায়  ছয়টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  এর মধ্যে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন “গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে”র আওতায়  ৩টি সড়ক প্রশস্তকরণের  নিমিত্তে মোট ৮টি মৌজার ২৭.৮০৯৭ একর ভূমি অধিগ্রহণ। রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন”মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ” শীর্ষক প্রকল্পের জন্য রূপগঞ্জ উপজেলাধীন রূপগঞ্জ ও নাওড়া মৌজায় বিভিন্ন দাগে ০.৯৮৯৬১ একর ভূমি অধিগ্রহণ। ইতিপূর্ব এই প্রকল্পে ৩৪.৮৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন “ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট”  এর আওতায়  ‘আফতাবনগর ও বাড্ডা পাতাল মেট্রোরেল স্টেশনের Entry-Exit,Fair Exit,Ventilation Duct ও Line-5 : Southern Route এর সাথে সংযোগ করিডর নির্মাণ’ এর জন্য ২.৪৪৬২ একর ভূমি অধিগ্রহণ। “সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি লিংক রোড নির্মাণ” শীর্ষক প্রকল্প।  ইতিমধ্যে ৩০.৭৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।  খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত  ০.১৮২৩৫ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব গৃহীত হয়। বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুর সদরে ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন  Accelerating and strengthening skill  for economic transformation(ASSET)’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪.৪৯১ একর ভূমি অধীগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সভায় উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মুহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম, রাজউক এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: সিদ্দিকুর রহমান,ঢাকা বিভাগীয় কমিশনার, মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিববৃন্দ প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ,গাজীপুর ও সাতক্ষীরার জেলা প্রশাসকগণ। এছাড়াও প্রত্যাশিত অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

গাছ না কেটে এর মুল্য দেওয়া যেতে পারে: ভূমি উপদেষ্টা 

আপডেট সময় ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫