ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

বগুড়ায় ৩ রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

বগুড়ায় আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। জানা যায়, এ সময় তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টোর্টের একটি ফলক ভেঙে শহরের সাতমাথায় অবস্থান নেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে অফিস চত্বরে এনে আগুন জ্বালিয়ে দেয়।  পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা পাশে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যালয়ের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় সাইনবোর্ড নামিয়ে ও ভেতরে থাকা আসবাবপত্র বের করে অফিসের সামনেই জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।  সেখান থেকে মিছিল নিয়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে যায় বিক্ষুব্ধরা। কবি নজরুল ইসলাম সড়কে থাকা জাতীয় পার্টির কার্যালয়েও একই ভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আবারও সাতমাথায় এসে অবস্থান নেন ছাত্রজনতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

বগুড়ায় ৩ রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট সময় ০৯:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫