ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

নিজের ফেসবুক আইডি থেকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিন মামলার পলাতক আসামি গ্রেফতার রাজীব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থাকা একটি ছবি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করে লেখেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিদায় বাংলাদেশ’ লিখে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেফতার

আপডেট সময় ০৮:২৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫