ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

আদালত চত্বর থেকে সাবেক চেয়ারম্যান পিপি ও জিপি সহ আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক পিপি ও সাবেক জিপি সহ আওয়ামী লীগের ৫ জন নেতা কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ওপর হামলা করে বিএনপি’র ক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ১৮ই অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রোববার দোসরা মার্চ দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলো পিরোজ পুরের ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন সাবেক জিপি শহিদুল হক পান্না জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই সাবেক এর সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু।এরমধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত বছরের পাঁচ ই আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই আমলা গুলোতে উচ্চ আদালত থেকে জাবিন নিয়েছিল গ্রেফতারকৃতরা।

পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায় আদালত জাবিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে। সূত্র আরো জানায় তবে আদালতে তাদের উপস্থিত টের পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপি’র নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে আলাউদ্দিন একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি এবং অন্য চারজনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

আদালত চত্বর থেকে সাবেক চেয়ারম্যান পিপি ও জিপি সহ আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫