
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই।’ তার এই বক্তব্য ঘিরে উত্তাল ছাত্রসমাজ থেকে দেশের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ১২টা ৫০ মিনিটে দেওয়া একটি ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘ড. ইউনুস, আওয়ামী লীগ ৫ আগস্টই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই।’ হাসনাতের এই পোস্ট ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের ফেসবুক ওয়ালে। এর আগে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরো’র সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে।’
নিজস্ব সংবাদ : 

























