ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ একজন আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রারসহ আবু হাসান রাজু (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। (২৫ মার্চ) মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জের পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।পাউখালী সেনা ক্যাম্প সূত্রে জানাগেছে, আবু হাসান একজন চিহৃিত আলোচিত সন্ত্রাসী।সম্প্রতি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে আবু হাসান রাজুকে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮টি দেশের বিভিন্ন নোট উদ্ধার করা হয় বুধবার (২৫মার্চ) জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ আবু হাসান রাজুকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ একজন আটক

আপডেট সময় ০৪:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫