ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁওয়ে বোবা রফিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ মূল হত্যাকারী মোঃ সাদ্দাম (২২) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ এপ্রিল ২০২৫) বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় নিহত মোঃ জীবন ওরফে বোবা ওরফে রফিক তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। পূর্ব শত্রুতার জেরে গ্রেফতারকৃত সাদ্দাম ধারালো ছুরি দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রফিক গুরুতর আহত হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রফিক মারা যায়। তেজগাঁও থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত রফিকের নানী বাদী হয়ে তেজগাঁও থানায় ২৫ এপ্রিল ২০২৫ একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিককে কুপিয়ে হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম কারওয়ান বাজার এলাকার চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের সাতটি মামলা রয়েছে। ছিনতাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃ আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিল (২২) কে র‍্যাব তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে তেজগাঁও থানায় হস্তান্তর করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

আপডেট সময় ১২:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫