ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

আশুলিয়ায় নির্জন স্থানে পড়ে আছে ইউপি সদস্যের ভাইয়ের লাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ০৭ এপ্রিল, ২০২৫ আশুলিয়ায় দিনে দুপুরে ইউপি সদস্যের ভাইকে হত্যা আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে দিনে দুপুরে হত্যার করেছে দুর্বৃত্তরা, এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের নির্জন স্থান থেকে রুবেল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিন পাড়া এলাকার মোঃ নায়েব আলী মন্ডলের ছেলে, তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ভাই।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী, পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘন্টা আগে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায় নি , দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কি কারনে তাকে হত্যা করা হতে পারে তার কোন তথ্য পাওয়া যায় নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল চলছে, তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে, একই সাথে হত্যার কারন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আশুলিয়ায় নির্জন স্থানে পড়ে আছে ইউপি সদস্যের ভাইয়ের লাশ

আপডেট সময় ০৫:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫