ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

ঢামেক দক্ষিণ গেটে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:  রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে করার লক্ষ্যে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে সাজা প্রদান করেছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। উক্ত সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ।
ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ৬ মে ২০২৫ তারিখ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর দক্ষিণ গেট এলাকায় বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিং করার অভিযোগে ডিএমপি-ট্রাফিক বিভাগের মাধ্যমে একাধিক ব্যক্তিকে বিভিন্ন দন্ড প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
থানা সূত্রে আরো জানা যায়, একই দিনে একই এলাকায় মূল সড়কে জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপনা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার ও অবৈধ স্থাপনা এবং মালামাল জব্দ করে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

ঢামেক দক্ষিণ গেটে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান

আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫