ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন Logo নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নবাগত পুলিশ সুপার রামগতি থানায় আকস্মিক পরিদর্শন Logo একজন বাবার হাসিই সবচেয়ে বড় ধন Logo সুদানে ড্রোন হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক Logo সরকারি কর্মচারী ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্তদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান Logo মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দিতে হবে উন্নয়ন দৃষ্টি — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস Logo অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

পরোয়ানা নিয়ে নিখোঁজ বিএনপি নেতা মোঃ সাজেদুল ইসলাম সুমনের বাসায় গমন নিয়ে ডিএমপির দুঃখ প্রকাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৯ মে শুক্রবার ২০২৫ খ্রি. ৮ মে ২০২৫, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মোঃ আকরাম হোসেনের নেতৃত্বে মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় গমন করে। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মোঃ সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তাঁর বাসায়ও যান। উক্ত দলের সদস্যরা সকলেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদানকৃত বিধায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মোঃ সাজেদুল ইসলাম সুমনের বাসা। নিখোঁজ বিএনপি নেতা জনাব মোঃ সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার (Close) করা হয়েছে।
উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাঁদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পরোয়ানা নিয়ে নিখোঁজ বিএনপি নেতা মোঃ সাজেদুল ইসলাম সুমনের বাসায় গমন নিয়ে ডিএমপির দুঃখ প্রকাশ

আপডেট সময় ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫