ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক Logo নোয়াখালীর হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি Logo হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার Logo সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে: – ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু Logo মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারন করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo জরুরি টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষার আওতায় আনা যায় Logo দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- সমাজকল্যাণ মন্ত্রী Logo রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ। Logo রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

আশুলিয়ার চাঞ্চল্যকর রুবেল হত্যাকান্ডের মূল হোতা কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ০৯ মে, ২০২৫ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) কে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল(৪৫)সহ সহযোগী জুয়েল (৩৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৯ মে ২০২৫ তারিখ সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) কে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল(৪৫)সহ সহযোগী জুয়েল (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

রুবেল মণ্ডল (৪০) আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার জনৈক নায়েব আলী মণ্ডলের ছেলে। ভিকটিম তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতো এবং বেশ কিছু দিন যাবৎ ধৃত আসামীদ্বয়ের সাথে ভিকটিমের মাছের ঘের নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত ০৭/০৫/২০২৫ ইং তারিখ সকালে ভিকটিম রুবেল মন্ডল(৪০)’কে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মিমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে ভিকটিম রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে ভিকটিমের পরিবার ও আশুলিয়া থানাকে অবহতি করে। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) হত্যাকান্ডের নিম্নবর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার করে।

১। আমজাদ মন্ডল(৪৫), পিতা-আশরাফ আলী, সাং-পাড়াগ্রাম, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা।
২। মোঃ জুয়েল (৩৬), পিতা-সেরাজ উদ্দিন মাদবর, সাং-পাড়াগ্রাম, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম এর সাথে দীর্ঘ দিন যাবৎ মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ভিকটিমকে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আশুলিয়ার চাঞ্চল্যকর রুবেল হত্যাকান্ডের মূল হোতা কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

আপডেট সময় ১২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫