ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১৬ মে ২০২৫ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১২ মে ২০২৫ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং মাত্র তিন মাসের মধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশনটি চালু করা সম্ভব হয়।
বর্তমানে সাজেকের ২৭ বিজিবির সহযোগিতায় নির্মিত অস্থায়ী ভবনে ফায়ার স্টেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে ২টি ইউনিটসহ মোট ৮ জন ফায়ারকর্মী নিয়োজিত রয়েছেন। সাজেক ও এর আশপাশের এলাকায় এখন থেকে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় জরুরি সেবার জন্য ০১৫১৯০২১৬৬১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এই স্যাটেলাইট ফায়ার স্টেশনের মাধ্যমে পর্যটন কেন্দ্রিক সাজেক এলাকার অগ্নিনিরাপত্তা আরও জোরদার হবে। এটি আপাতত একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন হলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন চালু হলে বাঘাইছড়ি উপজেলার বিস্তৃত এলাকাজুড়ে সেবা দেওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

আপডেট সময় ১২:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫