ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

জমে উঠেছে পশুর হাট কোরবানির ঈদকে সামনে রেখে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম বাদশাহঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশুর হাট। প্রতিদিন বাড়ছে পশুর আমদানি, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়, আর চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি। দীর্ঘদিন ধরে অবকাঠামো ও উন্নয়নখাতে অবহেলার শিকার মধ্যনগর, তবুও এখানকার মানুষ আত্মনির্ভর হয়ে নিজেদের প্রয়োজনে নিজ উদ্যোগে পথ তৈরি করছেন। তার বড় উদাহরণ এই হাট ঘিরে গড়ে ওঠা কর্মচাঞ্চল্য। হাটে পশু বিক্রি ছাড়াও গড়ে উঠেছে নানা অস্থায়ী দোকান, খাবারের স্টল, দালালি ও পরিবহন সেবা।

এতে শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে, যার বেশিরভাগই স্থানীয় তরুণ। বাজার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মহিষখলা বাজার কমিটি। তাদের উদ্যোগে পশু রাখার স্থান নির্ধারণ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে নজরদারি করা হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, কমিটির তদারকিতে বাজারে আগের তুলনায় অনেক বেশি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রয়েছে। স্থানীয়রা মনে করছেন, বাজারটিকে আরও উন্নত ও আধুনিক করতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেক্ষেত্রে মহিষখলা বাজার ভবিষ্যতে একটি মডেল আঞ্চলিক হাটে রূপ নিতে পারবে, যা মধ্যনগর ও আশপাশের মানুষের জীবিকা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

জমে উঠেছে পশুর হাট কোরবানির ঈদকে সামনে রেখে

আপডেট সময় ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫