ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা ২৫ মে ২০২৫ আজ ঢাকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে। এই প্রতিযোগীতার মাধ্যমে তরুণ প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা তাদের চিন্তা ও পরিকল্পনা দিয়ে নগরায়নকে মানবিক, অন্তর্ভূক্তিমূলক ও টেকসই করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহমুদ আলীর সভাপতিত্বে তারুণ্যের উৎসব- ২০২৫ এর কর্মসূচী “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং মোঃ স্থাপত্য অধিদপ্তরের মহাপরিচালক মীর মঞ্জুরুর রহমান বক্তৃতা করেন।

এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচ্য প্রতিযোগিতার জন্য দুটি থিম থিম-১: নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা এবংথিম-২: আরবানডিজাইন নির্ধারণ করা হয়। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা বিভাগে / স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মোট ৬০টি আইডিয়ার বিষয়ে আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আইডিয়াসমূহ বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগীদের আইডিয়াসমূহ উপস্থাপনার উপর ভিত্তি করে বিচারকগণ প্রাথমিক ও চূড়ান্তভাবে মূল্যায়ন করেন। আইডিয়াসমূহ মূল্যায়নের ভিত্তিতে থিম-১ থেকে ৩ টি আইডিয়া এবং থিম-২ থেকে ৩ টি আইডিয়া চূড়ান্তভাবে বাছাই করা হয়।

নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা থিমে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিজা বিনতে হাসান। আরবান ডিজাইন থিমে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মো: সাজ্জাদুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ১২:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫