ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

নোয়াখালীর মুছাপুর রেগুলেটরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন—— সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, বুধবার,২৮ মে ২০২৫ পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নোয়াখালীর মুছাপুর রেগুলেটরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আমাদের মেয়াদকালের মধ্যেই করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তিনি বলেন, মুছাপুর রেগুলেটরের ভিত্তিপ্রস্তর আমরা আমাদের সময়ে করে দিয়ে যেতে চাই। আর এজন্য তিনি পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সার্কেলের সংশ্লিষ্টদের আগামী আগস্ট মাসের মধ্যে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

উপদেষ্টা আজ (বুধবার) বিকেলে ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের মাসিক আরএডিপি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, অফিসারদের মধ্যে যারা সৎ, জনবান্ধব, আন্তরিক ও উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন তাদেরকে পরবর্তীতে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

উপদেষ্টা নদী ভাঙ্গনের সময়, মানুষের বিপদের সময় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত সাড়া দেয়ার নির্দেশ দেন যাতে করে মানুষ তখন আশ্বস্ত থাকে যে সংস্থাটি মানুষে পাশে রয়েছে। পানি সম্পদ উপদেষ্টা ঈদের সময় নদীভাঙ্গন প্রবণ এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরী প্রয়োজনে ছুটি বাতিলের নির্দেশনা দেন।

সভায় উপদেষ্টা রিজওয়ানা হাসান সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৭টি বিভাগের ৭ টি নদী দখল ও দূষণমুক্তকরণের চূড়ান্ত কর্মপরিকল্পনা দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতের নির্দেশ দেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজ গুণগতমান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে বলে তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের আরএডিপি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। এছাড়া সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(পরিকল্পনা) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড.আ.ন.ম বজলুর রশীদ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দপ্তর ও সংস্থার প্রধানগণ, জোনের প্রধান প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

নোয়াখালীর মুছাপুর রেগুলেটরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন—— সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ১১:১৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫