ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে Logo কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ Logo কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর Logo চিফ হুইপ এর কাজ কি? Logo সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর – আখতার হোসেন

মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ জড়িত চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
গ্রেফতারকৃতরা হলো-১। মো. শামিম (২৪) ২। মো. জীবন ওরফে হৃদয় (২৭) ৩। সোহেল রানা (৩৬) ও মকবুল হোসেন (২৫) ।
বৃহস্পতিবার (২৯ মে ২০২৫ খ্রি.) সকালে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, নয় হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি, একটি সুইচ গিয়ার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায় গত ১৮ মে ২০২৫ খ্রি. মগবাজারের গ্রিনওয়ে গলিতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে থানা পুলিশ ও ডিবি। এরই ধারাবাহিকতায় আজ ডিবি কর্তৃক উক্ত ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেল, হৃদয় ও শামীম সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছিল আর মকবুল ছিনতাইয়ের মালামালের ক্রেতা।
ডিবি সূত্রে আরও জানা যায় গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গিয়ে ছিনতাই করতো। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী

মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ১২:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫