ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: শনিবার, ১৪ জুন, ২০২৫, উত্তরায় র‍্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ এর পরিবেশকের কাছ থেকে এক কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৪ জুন) রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ‘আব্দুল খালেক নয়ন নগদের একজন পরিবেশক, তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি ফ্লাটে থাকেন, শনিবার সকালে তিনি তার চারজন এমপ্লয়িকে দুইটি মোটরসাইকেল যোগে বাসার পাশেই পরিবেশক অফিসে পাঠাচ্ছিলেন, সাথে এক কোটি টাকার বেশি ছিল।’

‘তাদের বহনকারী মোটরসাইকেল দুটি বারো নম্বর রোড ক্রস করে যখন তেরো নম্বর রোডে ঢোকে, তখন ওৎ পেতে থাকা একটি কালো রংয়ের মাইক্রোবাস তাদের গতিরোধ করে, মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরিহিত তিন থেকে চারজন নেমে এসে টাকার ব্যাগ বহনকারী মোটরসাইকেল আরোহীদের ধাওয়া করে।

এদের মধ্যে একজন আরোহী দৌড়ে পালিয়ে গেলেও তিনজনকে টাকার ব্যাগসহ তারা মাইক্রোবাসে তুলে নেয়, পরবর্তীতে তারা উত্তরা সতেরো নম্বর সেক্টরে মাইক্রোবাস থেকে তাদের ফেলে দিয়ে টাকার ব্যাগ সহ পালিয়ে যায়।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, ঘটনায় প্রত্যক্ষ চারজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ছিনতাই হওয়া টাকার পরিমাণ সম্পর্কে তারা জানিয়েছেন, দুইটি মোটরসাইকেলে করে টাকা আনা হচ্ছিল, এক মোটরসাইকেলে ছিল ১ কোটি ৮ লাখ ৪২ হাজার, ওমর হোসেন জানিয়েছেন তিনি যে ব্যাগ নিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন তাতে এক লাখের কিছু বেশি টাকা ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আপডেট সময় ০৫:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫