ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। Logo ভোটের গাড়ির প্রচারণায় “জনমত বাক্স”, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন তারা Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা

মতিঝিলে বেপরোয়া গতিতে চালিত অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত; চালকের এক মাসের কারাদণ্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৭ জুন ২০২৫ খ্রি., রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মঙ্গলবার সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে সংঘটিত দুর্ঘটনায় দায়িত্বরত ট্রাফিক কনস্টবল শিশির কুমার বালা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর অটোরিকশা চালককে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মতিঝিল-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল হতে শাপলা চত্বরে ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাস অনান্য পুলিশ সদস্যদের সাথে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন। সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ট্রাফিক কনস্টবল শিশির কুমার বালা একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু অটোরিকশা চালক বেপরোয়াভাবে গাড়িটি চালিয়ে কনস্টবল শিশিরের শরীরে ধাক্কা দেন এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। এতে কনস্টবল শিশির গুরুতরভাবে আহত হন। আহত কনস্টবলকে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুল খালেক (৫২) কে আটক করা হয় এবং তাকে অটোরিকশাসহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আটককৃত আব্দুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্মানিত নগরবাসীর নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বেপরোয়া আচরণ পরিহার করে আইন মেনে যানবাহন চালানোর জন্য আহ্বান করছে ডিএমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতিঝিলে বেপরোয়া গতিতে চালিত অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত; চালকের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫