ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

শিশুশ্রম বন্ধে সরকারের অঙ্গীকার: কোনো শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকবে না

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, “কোমলমতি শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের স্কুলে যাওয়া উচিত, মোটর গ্যারেজ, ইটভাটা, বাসা বা দোকানে কাজ করা নয়। শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে।” আজ হাজারীবাগের বালুর মাঠে Esdo ও Educo আয়োজিত ‘শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, “ঢাকা ও অন্যান্য শহরে অনেক পথশিশু (‘টোকাই’) নেশাসহ নানা ঝুঁকিতে রয়েছে। সরকার তাদের স্কুলমুখী করতে প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছে এবং উপবৃত্তি দিচ্ছে। আমাদের লক্ষ্য, কোনো শিশুই যেন ঝুঁকিপূর্ণ কাজে না থাকে।” তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের এই বয়সে স্কুলে যাওয়া, খেলাধুলা ও আনন্দ করার কথা, কাজ করার নয়।”

Educo-এর প্রকল্প পরিচালক আফজাল করিম খান বলেন, “২০১৮ থেকে আমরা শিশুশ্রম বন্ধে কাজ করছি। কর্মজীবী শিশুদের জন্য বিশেষ স্কুল চালু করেছি।” Esdo-এর নির্বাহী পরিচালক ড. মো: শহীদুজ্জামান যোগ করেন, “শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন জরুরি। আমাদের লক্ষ্য, শিশুশ্রম শূন্যে নামিয়ে আনা।”

অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। Esdo ও Educo-এর প্রতিনিধি এবং কর্মজীবী শিশুরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

শিশুশ্রম বন্ধে সরকারের অঙ্গীকার: কোনো শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকবে না

আপডেট সময় ১২:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫