ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব Logo মধ্যনগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চিরবিদায়। Logo জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বদলে যাবে ভাগ্য: মৌলভীবাজারে কাটাগাং খাল খননকাজে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে   ইফতার ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে Logo কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ

আয়কর প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনামূলক ভিডিও প্রচার করছে এনবিআর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণ, আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ০২ (দুই) মিনিটের একটি সচেতনতামূলক ভিডিও নির্মাণ করা হয়েছে। উক্ত ভিডিওটি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সরকারি ও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে।

জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার আয়কর বিষয়ে জনমনে সচেতনতা বৃদ্ধি, আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর প্রদানের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশীদারিত্বের ভাবনাকে দৃঢ় করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এই ভিডিওচিত্র প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে আয়কর প্রদানে আগ্রহ বৃদ্ধি পাবে বলে জাতীয় রাজস্ব বোর্ড মনে করে।

ভিডিওচিত্রটিতে আয়কর কি, আয়কর কেন দেয়া প্রয়োজন, দেশের উন্নয়নে আয়কর কিভাবে কাজ করে তা তুলে ধরা হয়েছে। সময়মতো আয়কর না দেয়া হলে তা দেশের উন্নয়নকে কিভাবে বাঁধাগ্রস্থ করে তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ ভিডিওচিত্রে।

ভিডিওচিত্রটি প্রচারের মাধ্যমে আয়কর প্রদান বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেশের প্রচার মাধ্যমগুলোকে বিনীত অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে

আয়কর প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সচেতনামূলক ভিডিও প্রচার করছে এনবিআর

আপডেট সময় ০৫:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫