ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ফাতেমা (১৪) নামে এক কিশোরী পালিয়েছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি, ২২ জুন, ২০২৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ-ক্রাইসিস সেন্টারের (ওসিসি) বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ফাতেমা (১৪) নামে এক কিশোরী পালানোর ঘটনা ঘটেছে। তিনি খিলগাঁও থানার একটি অপহরণ মামলায় ফরেনসিকের জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি ছিলেন।
শনিবার (২১ জুন) বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওসিসি থেকে বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসিসির চিকিৎসক তইয়‍্যাবা সুলতানা জানান, শুক্রবারে খিলগাঁও থানা পুলিশ তাকে আমাদের এখানে দিয়ে যায়। আজ বিকালের দিকে সে বাথরুমে যায়। পরে তাকে ডাকাডাকি করলেও দরজা খুলছিল না। পরে জোরপূর্বক দরজা খুলে দেখা যায় সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। তখনই আমরা বিষয়টি থানা পুলিশকে জানাই।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানা উপ পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, গতকাল খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা হয়। পরে আমরা ফাতেমা নামে ওই কিশোরীকে পাশের বাড়ির ফয়সালের বাসা থেকে উদ্ধার করি। এরপর গতকাল তাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

আজ সন্ধ্যার পর জানতে পারি সে হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আমরা খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
তিনি আরও জানান, পাশের ফয়সাল নামে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন আগেও ফাতেমা ফয়সালের বাসায় চলে যায়। পরে সেখান থেকে থানা পুলিশের মাধ্যমে ওই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ওই মেয়ে আবার ফয়সালের বাসায় চলে যায়।

পরবর্তীতে, ফাতেমার বাবা ও ভাই থানায় এসে ফয়সালসহ তাদের পরিবারের কয়েকজনের নামে অপহরণের মামলা দেয়। গতকাল সেই মামলায় ওই কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই। এ সময়, তার পালনোর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ফাতেমা (১৪) নামে এক কিশোরী পালিয়েছে

আপডেট সময় ০৩:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫