ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাণীশংকৈলের পদমপুর মিলপাড়া রাস্তায় বেহাল অবস্থা, দুর্ভোগে এলাকাবাসী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে
মো: হামিম রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পদমপুর মিলপাড়া এলাকার প্রধান সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। সংস্কারের অভাবে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কাদা ও জলাবদ্ধতা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
রাস্তাটি দিয়ে এমনকি হেঁটে চলাও এখন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে পদমপুর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিদিন কাদামাটি ও খানা-খন্দের রাস্তা পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর।
স্থানীয়রা অভিযোগ করেন, ৪ নং লেহেম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদের কাছে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দা শাকিল আহমেদ বলেন, “রাস্তাটি দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয়দের দাবি—অবিলম্বে রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থীসহ সাধারণ জনগণের চলাচলের উপযোগী করে তুলতে হবে। এ সমস্যা দীর্ঘস্থায়ী হলে তা এলাকার শিক্ষা ও সামাজিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

রাণীশংকৈলের পদমপুর মিলপাড়া রাস্তায় বেহাল অবস্থা, দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫