ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৪ জুন ২০২৫ খ্রি., ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ (৭০) গত রবিবার (২২ জুন ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় এক মারাত্মক দুর্ঘটনার শিকার হন। তবে শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবীর তৎপরতা ও মানবিক উদ্যোগের কারণে তার জীবন রক্ষা পায়।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় মালিবাগ ডিআইটি রোডে আবুল হোটেলের দক্ষিণ পাশে উড়াল সেতুর গোড়ার ফুটপাতে দ্রুতগতির একটি সিএনজি ডা. কাজী আবু ইউসুফকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং জ্ঞান হারান।

সে সময় ঘটনাস্থলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন এসআই নূরনবী। ভিড় দেখে তিনি এগিয়ে যান এবং পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত একটি সিএনজি ডেকে আহত ব্যক্তিকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি অপারেশন সম্পন্ন হওয়ার পর এসআই নূরনবী নিজে ডা. ইউসুফকে তার বাসায় পৌঁছে দেন।

শুধু তাই নয়, পরদিন মঙ্গলবার সকালে তিনি ডাক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান। এসআই নূরনবীর এই মানবিক উদ্যোগ দুর্ঘটনাস্থল ও হাসপাতালের আশপাশের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের

আপডেট সময় ০৫:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫