ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

রানীশংকৈলে কুলিক নদীর ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : সাইকেল আরোহী কিশোর রিদয়ের মর্মান্তিক মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে
মো: হামিম রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর ব্রিজের ওপর ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। আজ মঙ্গলবার   ২৪ জুন রাতে ব্রিজ পারাপারের সময় একটি গরুর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় এক কিশোর সাইকেল আরোহী।
নিহত ছেলেটির নাম রিদয় (২০), সে রাণীশংকৈল উপজেলার খঞ্জনা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো: মসিউর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, রিদয় তার ব্যক্তিগত সাইকেল চালিয়ে ব্রিজ পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে তার। ঘটনাস্থলেই নিথর দেহে লুটিয়ে পড়ে সে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সে মারা যায়। রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিদয় ছিল পরিবারের একমাত্র ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া বিরাজ করছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

রানীশংকৈলে কুলিক নদীর ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : সাইকেল আরোহী কিশোর রিদয়ের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫