ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে Logo দেশের দুই জেলায় পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান

সখীপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৪ জুন, ২০২৫, টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা বন বিভাগের গেজেটভুক্ত ১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ টিমের সহযোগিতায় জমিটি পুনরুদ্ধার করা হয়েছে। বহেড়াতৈল রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, জমিটি দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোকজনের দখলে ছিল।

মঙ্গলবার উপজেলার বহেড়াতৈল রেঞ্জের বগা প্রতিমা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা বন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল রনী এবং টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ।

ইউএনও আব্দুল্লাহ আল রনী জানান, উদ্ধার করা জমিতে ১১ হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাল, চিকরাশি, পিতরাজ, জারুল, পলাশ, লোহাকাঠ, কড়ই, আমলকি, হরীতকী, বহেড়া ও নিম প্রজাতির চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সখীপুরে যৌথবাহিনীর অভিযানে বন বিভাগের ১৩ একর জমি উদ্ধার

আপডেট সময় ০৮:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫