ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর Logo কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
সুনামগঞ্জের তিন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত, নতুন প্রকল্প প্রণয়ন ও পিআইসি গঠনের উদ্দেশ্যে গণশুনানি সম্পন্ন।

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ মেরামত ও নতুন স্কিম প্রণয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ফসলরক্ষা বাঁধের মেরামত, সংস্কার ও পুনঃসংস্কারসহ নতুন প্রকল্প (স্কিম) প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষ্যে তিনটি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বংশীকুন্ডা দক্ষিণ, মধ্যনগর সদর ও চামরদানি ইউনিয়নে ধারাবাহিকভাবে এই গণশুনানিগুলো অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রথম গণশুনানি শুরু হয়। এরপর সকাল ১১টায় মধ্যনগর সদর ইউনিয়নে এবং দুপুর ১২টায় চামরদানি ইউনিয়নে পরবর্তী গণশুনানিগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই তিনটি গণশুনানির সবগুলোতেই সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম, কৃষক প্রতিনিধি মো. নুর মোহাম্মদ, শাহেদ আলী, মো. নুরু মিয়া, কাজল মিয়া, বিল্লাল হোসেন, নিজাম উদ্দিন ও রুপন বিশ্বাসসহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। বক্তারা হাওর এলাকায় আগাম বন্যা ও আকস্মিক ঢল মোকাবিলায় সময়মতো টেকসই ফসলরক্ষা বাঁধ নির্মাণের গুরুত্ব তুলে ধরে বলেন, এজন্য সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

সুনামগঞ্জের তিন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত, নতুন প্রকল্প প্রণয়ন ও পিআইসি গঠনের উদ্দেশ্যে গণশুনানি সম্পন্ন।

সুনামগঞ্জের মধ্যনগরে হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ মেরামত ও নতুন স্কিম প্রণয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫