
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ জিরাসহ একজনকে আটক করা হয়েছে।
অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জ সদর মডেল থানাধীন লস্করপুর এলাকার ঢাকা–সিলেট মহাসড়কের রেল ক্রসিংয়ের সামনে থেকে ৯৪টি বস্তায় রাখা মোট ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়।
এ সময় জব্দকৃত জিরার সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব সংবাদ : 




















