ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন
জয়িতা ফাউন্ডেশন আয়োজিত মেলায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জোর।

জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন , এ বিজয়ের মাসে স্বাভাবিকভাবে এই দিনটি যেমন আমাদের আনন্দের হয়, এর চেয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে পাওয়ার এই দেশটা মুক্তির জয় নিয়ে আসে।

তিনি বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখেছেন সারাদেশ ব্যাপী জেলায় জেলায়, উপজেলায় এ বিজয় দিবসটি আনন্দের সাথে অনেক ব্যাপকভাবে উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর আমাদের থেকে যেন কখনোই মুছে না যায় এবং যাবেও না বলে তিনি উল্লেখ করে বলেন, আমি সব সময় বলে থাকি ১৬ই ডিসেম্বর আমাদের রক্তের সাথে মেশা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন আয়োজিত জয়িতার কথা বলতে গিয়ে তিনি বলেন, জয়িতা নতুন রূপে নিয়ে শুরু হতে যাচ্ছে এবং এক সময় জয়িতার পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছে যাবে।

তিনি আজ ঢাকায় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জয়তা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ।

তিনি বলেন নারীরা যখন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসে, তখন পরিবার থেকে সমাজ-সবখানেই ইতিবাচক পরিবর্তন আসে। জয়িতা বিজয় মেলা নারীদের সৃজনশীলতা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম । তিনি নারীদের প্রশিক্ষণ, বাজারসংযোগ ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরো বলেন, সরকার নারীর ক্ষমতায়নে নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। জয়িতা ফাউন্ডেশন এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্য ব্র্যান্ডিং ও বিপণনে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জয়িতা বিজয় মেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বিশেষ অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন গণপূর্ত কর্তৃক জয়িতার পূর্ণকার্যক্রম সম্পন্ন হলে উদ্যোক্তাদের দেশীয় পণ্য সামগ্রী প্রদর্শনে সকল সময় সুযোগ পাবে। আজকের মেলায় বিভিন্ন জায়গা থেকে আসা উদ্যোক্তারা অংশ নিতে পেরে অনেক খুশি হয়েছে। আমাদের দেশের মানুষের কাছে দেশীয় পণ্য সামগ্রী ব্যবহারে আগ্রহী করে তোলাই জয়িতা মেলার উদ্দেশ্য বলে তিনি জানান। সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি সকলের সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন।

জয়িতা বিজয় মেলায় জয়িতা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজ, জয়িতা ফাউন্ডেশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক, নকশা ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে । এ মেলা ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

জয়িতা ফাউন্ডেশন আয়োজিত মেলায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে জোর।

জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫