ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. মাসুদ বাউফলবাসীর পাশে থেকে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পটুয়াখালী -২ বাউফল  আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালেহ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি মাও: শহিদুল্লা কায়সার, সহকারী সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহ্বাজ মাও ইসহাক মিয়া, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর, বাউফল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: লিমন হোসেন ও পটুয়াখালী ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানসহ পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে . শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগতদিনে যেভাবে বাউফলবাসীর সাথে ছিলাম। ভবিষ্যতে সেবক হতে পারলেও সেবক হিসেবে আছি, না হতে পারলেও আছি কারণ আমরা সেবক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাবো, ইনশাআল্লাহ। আমরা তাদের সেবক হিসেবে পাশে থেকে ভূমিকা পালন করবো।
তিনি আরও বলেন, বাউফলবাসীর কাছে দোয়া চাই, এবার বাউফলবাসীকে সৎ, দক্ষ ,যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বাউফলবাসীকে বিজয় করতে পারি।

এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রেহের

লক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বাউফলবাসীর কাছে দোয়া চেয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচন বিধির কারণে মনোনয়ন ফরম কোন ব্যক্তির পক্ষ থেকে তোলা হলেও মূলত এই ফরম বাউফলের প্রায় ৪ লক্ষ ভোটারের পক্ষ থেকে তোলা হয়েছে।

আমরা আপনাদের প্রতিনিধিত্ব হিসেবে আজকে ফরম তুলছি, কারণ বাউফলে ব্যক্তি এমপি হবে না—এমপি হবে বাউফলের সাধারণ ভোটারগণ। সরকারিভাবে যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন এই ভোটারদের সেবক।”
দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও মহিলা বিভাগের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. মাসুদ বাউফলবাসীর পাশে থেকে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পটুয়াখালী -২ বাউফল  আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় ০৪:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫