ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে নিহত অমৃত মণ্ডল, তার সহযোগী অস্ত্রসহ আটক।

সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজবাড়ীর পাংশার কলিমহর এলাকায় চাঁদাবাজি করার সময় সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট গণপিটুনিতে নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা সহযোগী সেলিমকে পুলিশ অস্ত্রসহ আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাট মারা যান। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের কয়েকটি মামলা রয়েছে।

সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, সম্রাট হোসেন ডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে এক বাড়িতে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রাতে সম্রাট ও তার বাহিনী ওই বাড়িতে চাঁদার টাকা নিতে যান। তখন বাড়ির লোক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের জনতা এসে তাকে গণপিটুনি দেয়, যা নিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম অস্ত্রসহ আটক হয়েছে

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে নিহত অমৃত মণ্ডল, তার সহযোগী অস্ত্রসহ আটক।

সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত

আপডেট সময় ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫