
নিজস্ব প্রতিবেদকঃ আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের পরিস্কার পরিচ্ছন্নতা, মেস এর খাবারের মান, ফোর্সদের টিভি রুম, ইনডোরসহ অন্যান্য খেলার সামগ্রী, ক্যান্টিন, গরুর খামার, ফুলবাগান ইত্যাদি পর্যবেক্ষণ করে এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশিকুর রহমান, আরআই, পুলিশ লাইন্স-সহ বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


