
নিজস্ব প্রতিবেদকঃ অদ্য (২৮ ডিসেম্বর ২০২৫) রবিবার পিরোজপুর জেলা সদরের শারিকতলা ডুমরিতলা গ্রামের সাহা বাড়িতে ০৫ টি ঘর অগ্নিকান্ডের স্থান সরজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার, পিরোজপুর জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় পুলিশ সুপার মহোদয় অগ্নিকান্ডের ঘটনা দ্রুত তদন্ত পূর্বক ঘটনার সত্যতা উদঘটন করবে বলে বাদীপক্ষকে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, ইন্সপেক্টর তদন্ত, বাদীপক্ষ সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নিজস্ব সংবাদ : 



















