ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে বংশীকুন্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জের  মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আপেল মিয়া (৩২)। তিনি মধ্যনগর থানাধীন ০২ নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তাঁর বাড়ি একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় বংশীকুন্ডা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি পূর্বে দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার মামলা নং-০৬ (তারিখ: ২৭/১১/২০২৪) অনুযায়ী বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়েরকৃত মামলাটির তদন্তে এ গ্রেপ্তার কার্যকর করা হয় বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের পর সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আপেল মিয়াকে মধ্যনগর থানায় আনা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে বংশীকুন্ডা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জের  মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।

আপডেট সময় ০৫:৫৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫