ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি ও নতুন কর্মস্থলে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি

ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে, প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং এসপি পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই আদেশ জারি করা হয়।

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ে রদবদল
সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে পুলিশ টেলিকম ইউনিট এবং সিআইডির অপর ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি এবং সানা শামীমুর রহমানকে পদোন্নতি দিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই দুই কর্মকর্তার এর আগে যথাক্রমে ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশে বদলির আদেশ ছিল, যা সংশোধন করে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে ডিআইজি হিসেবে এসবিতেই পদায়ন করা হয়েছে।

এসপি পর্যায়ে বদলি
ট্যুরিস্ট পুলিশের এসপি খন্দকার খালিদ বিন নূরকে ডিএমপির উপকমিশনার এবং নোয়াখালী পিটিসির এসপি আসমা বেগম রিতাকে এপিবিএন সদর দপ্তরে বদলি করা হয়েছে। খুলনা পিটিসির এসপি সোমা হাপাকে ময়মনসিংহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম অঞ্চলের নৌ-পুলিশের এসপি আ ফ ম নিজাম উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজা এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি এসপি) মো. জায়েদ শাহরীয়ারকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেলওয়ে পুলিশের এসপি মো. সাইফুল্লাহ হকের ক্ষেত্রে পূর্বের বদলির আদেশগুলো বাতিল করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি ও নতুন কর্মস্থলে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি

ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

আপডেট সময় ০৫:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬